গত ২৪ ঘণ্টায় ২৭৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং ৪২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৭৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং ৪২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর হতে জানা গিয়েছে, রবিবার গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৭৫১ জন।
গত এক দিনে আরও ২৭৪৪ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,১৩,২৫৪ জনে।
আজ দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


কোন মন্তব্য নেই