করোনা ভাইরাস ডাঃ রুমির প্রান কেড়ে নিল-
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের চিকিৎসক ডাঃ রুমির দাফন
সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার
বিকালে দারিয়াপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন
হয়েছে। স্বাস্থ্যবিধি
মেনে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর সদস্যরা এই দাফন কাজ অংশগ্রহণ করেন।
মুজিবনগর
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি মুজিবনগর
থানার ওসি আবুল হাসেমসহ
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
সেখানে উপস্থিত ছিলেন।
তিনি গত ৪ জুলাই
তিনি করোনা আক্রান্ত হলে
পরেরদিন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্হার
অবনতি ঘটলে তাকে
৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
সেখানে
চিকিৎসারত অবস্থায় শুক্রবার ভোর ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ
।
তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারিয়াপুর গ্রামের বাসিন্দা মৃত আবু ইলিয়াসের ছয় ছেলে এক মেয়ের মধ্যে ডা. রুমি ছিলেন চতুর্থ সন্তান। ডাঃ রুমি
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি
বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে
কর্মরত ছিলেন।
ডাক্তার
রুমির অকাল মৃত্যুর খবর
চারিদিকে ছড়িয়ে পড়লে দারিয়াপুর,মুজিবনগর সহ
মেহেরপুর জেলার সর্বত্র শোকের
ছায়া নেমে আসে। আল্লাহ্ তার ভাল কাজ গুলো কবুল করুক।আমিন।


কোন মন্তব্য নেই