Header Ads

Header ADS

রাশিয়া আগস্টেই বাজারে আনছে করোনা ভ্যাকসিন

                 রাশিয়া আগস্টেই বাজারে আনছে করোনা ভ্যাকসিন


নভেল করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের সব কটি ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। একই সঙ্গে তারা এই ভ্যাকসিন আগামী ১২ থেকে ১৪ আগস্টের মধ্যে বাজারে আন বলে ঘোষণা দিয়েছেন।



গবেষকরা বলছেন, যে স্বেচ্ছাসেবকদের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে ছেড়ে দেয়া হবে। সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিকেল প্যারাসাইটোলজির ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বোর্ন ডিজিজ বিভাগের পরিচালক অ্যালেকজান্ডার রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে আমরা মনে করি। এটি নিয়ে কোনও সন্দেহ নেই। বাজারে অন্যান্য যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলোর মতোই সব ধরনের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে এই করোনা ভ্যাকসিন।

আগামী মাস আগস্টের মাঝাের দিকে বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন রুশ বিজ্ঞানীরা।

কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.